সরকারের কারও কোনও ভুল বা দুর্নীতি থাকলে প্রকাশ করে দেন, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১২:৪০আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১২:৪০

সরকারের ভেতরে থেকে কারও কোনও ভুল থাকলে বা দুর্নীতি করলে তা প্রকাশ করে দেওয়ার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ‘পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের ভেতরে যদি কারও কোনও ভুল হয় বা দুর্নীতি থাকে, আপনারা প্রকাশ করে দেন। এতে আমরা সচেতন হবো এবং সংশোধন করতে পারবো। আমাদের ভুলগুলো অবশ্যই আমাদের ধরিয়ে দেবেন। কিন্তু যেখানে ভুল না হয়, সেটা করবেন না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কেউ কোনও দুর্নীতি করে, আপনারা বলে দেবেন যে এটা করতেছেন। আপনারা জানিয়ে দেবেন। এতে আমার কোনও আপত্তি নেই।’

কারাগারের প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘কারাগারের গাড়ি পার্কিংয়ের জায়গাটি ছোট, এটা আরও বড় করতে হবে। কারাগারের বাইরে রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে। এতে লোকজন যেসময় এখানে আসবে সেসময় তাদের গাড়ি রাখা ও চলাচলের অসুবিধা হবে।’

প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকল্পের কাজ বেশ ভালোভাবেই আগাচ্ছে এবং তারা বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয়, যেই বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যেই কাজটা সম্পন্ন করতে হবে। নতুন কোনও বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। যেই বাজেট আছে এই বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে।’

আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও যানজটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা সড়ক অবরোধ করছেন, তারাই আবার যানজট সম্পর্কে বলছেন। যারা যানজট সৃষ্টি করছে, তারাই আবার বলছেন ঢাকা শহরে যানজট। এখন আমি কোথায় যাবো আপনারা বলেন। এখন আমাকে একটা সমাধান দেন।’

তিনি বলেন, ‘তারা যদি রাস্তা অবরোধ না করেন, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে কর্মসূচিটা করেন তাহলেই যানজট তৈরি হয় না। এরজন্য প্রয়োজন জনসচেতনতা।’

রাজধানীর যানজটের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘যানজট নিরসনের জন্য আমরা ছাত্রদেরও নিয়োগ করতেছি। যানজট একটি বড় ধরনের সমস্যা। রাস্তা বাড়ছে না, প্রতিদিন গাড়ি ঠিকই বাড়ছে। মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকায় আসছে, মানুষ বাড়ছে। সবাই রাস্তা চায়, কিন্তু যদি জায়গা চাওয়া হয় জায়গা ছাড়বে না।’

/এবি/ইউএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী