গভর্নর পদত্যাগ না করলে সরে দাঁড়াতেন অর্থমন্ত্রী!

পাভেল হায়দার চৌধুরী
১৫ মার্চ ২০১৬, ১৮:৪১আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২০:২১

আবুল মাল আবদুল মুহিত ও ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সদ্যবিদায়ী গভর্নর ড. আতিউর রহমান সরে না দাঁড়ালে  রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল  আবদুল মুহিত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে রেখেছিলেন অর্থমন্ত্রী। জানা গেছে, গভর্নর সরে না দাঁড়ালে অর্থ মন্ত্রণালয়ের ওই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিতেন। কিন্তু এর আগে ড. আতিউর রহমান পদত্যাগ করায় অর্থমন্ত্রী তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান এবং পূর্বঘোষিত সংবাদ সম্মেলন শেষ পর্যন্ত বাতিল করেন। সরকারের দুজন মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। একই তথ্য পাওয়া গেছে  প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রেও।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, গভর্নর সরে না দাঁড়ালে অর্থমন্ত্রী আবুল মাল  আবদুল মুহিত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আগে থেকেই। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত সোমবার তার এ অবস্থানের ইঙ্গিত দেন। অর্থমন্ত্রীর এমন অনড় অবস্থানই ড. আতিউর রহমানের পদত্যাগের ঘটনাটি দ্রুত সময়ের মধ্যে হয়েছে। না হলে ড. আতিউর রহমানকে সরে দাঁড়াতে হতো ঠিকই। তবে, আরও কিছু সময় হয়ত তিনি পেতেন।
জানা গেছে, অর্থমন্ত্রীর অনড় অবস্থান ও প্রধানমন্ত্রীর আনুকূল্য না পেয়ে গভর্নর ড. আতিউর রহমানও আর সময় না নিয়ে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম