সচিবরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ চান: দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ১৭:৫২আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৭:৫২

আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন রাজনৈতিকভাবে জিম্মি ছিল। অর্থ লুটপাটের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নেও রাজনৈতিক প্রভাব ছিল বলে উন্নয়ন প্রশাসনের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা অভিযোগ করেছেন। তারা এই রাজনৈতিক জিম্মিদশা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দাবি করেছেন।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে একনেক সম্মেলন কক্ষে সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজকের আলোচনার মূল বিষয় ছিল, বাংলাদেশে উন্নয়নের বয়ানের মধ্য দিয়ে যে পরিস্থিতি, সেটার মধ্যে আমাদের উন্নয়ন প্রশাসন কী ভূমিকা রেখেছে। এ ক্ষেত্রে সচিবরা বার বার অসহায়ত্ব শিকার করেছেন। তারা জানিয়েছেন, রাজনীতির কাছে প্রশাসন জিম্মি ছিল, সেই জিম্মিদশা কাটানোর জন্য তাদের যৌথ কোনও উদ্যোগ ছিল না। তাদের মধ্যে কিছু সিনিয়র কর্মকর্তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল। তাই সিনিয়র কর্মকর্তারা কিছু করার উদ্যোগ নেননি। এছাড়াও সচিবদের মাঝে সক্ষমতা ও সমন্বয়ের অভাব এবং সদিচ্ছার না থাকায় অনেক কিছুর পরিবর্তন আনা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থ লুট হয়েছে। আমরা জানি, এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বুঝতে চেয়েছি, এই সরকারি প্রকল্পের ভেতর দিয়ে যে লুণ্ঠন প্রক্রিয়া হয়েছে, তাতে উন্নয়ন প্রশাসনের কী ভূমিকা ছিল। সচিবরা বলেছেন, অনেক ক্ষেত্রে প্রকল্প নেওয়া ও প্রস্তুত করার ক্ষেত্রে উন্নায়নের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়েছেন। সেই প্রকল্প পরবর্তী সময়ে একাধিকবার সংশোধিত হয়েছে, অর্থায়নের পরিমাণ বেড়েছে, সময় বেড়েছে। এসব হয়েছে, প্রথমে প্রকল্প চয়নের ক্ষেত্রে গাফলতি এবং অনেক ক্ষেত্রে ইচ্ছেপ্রণোদিতভাবে এটাকে দুর্বল করা হয়েছে।’

সচিবরা নিজেদের কাজের স্বাধীনতা দাবি করেছেন জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সচিবদের পেশাদারি উন্নয়ন ব্যবস্থাপনা খুবই দরকার। সেখানে সক্ষম, স্বাধীন ও যোগ্য পেশাজীবীদের বিশেষ করে উন্নয়ন প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা সক্ষমতা বৃদ্ধি ও স্বাধীনভাবে কাজ করার সুযোগের দাবি করেছেন। তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও ধরনের বাধা অন্যায়-অবিচার না হয়, তার সুরক্ষা আকাঙ্ক্ষা করেছেন।’

সমস্যা সমাধানে এই অর্থনীতিবিদ বলেন, ‘যদি দেশের রাজনীতি ঠিক না থাকে তাহলে আমলাতন্ত্র এখান থেকে মুক্ত হবে না। রাজনৈতিক জায়গাটাতে গণতন্ত্র চর্চাটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমলাতন্ত্রকে ওইখান থেকে প্রভাবমুক্ত করা যায়, তাহলে আমলারা পেশাদারত্ব দেখাতে পারবেন।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাজেটের সুফল মিলবে না: দেবপ্রিয় ভট্টাচার্য
সংস্কারের পরিকল্পনা সহজ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ