আবারও এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ১৮:২৩আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৮:২৩

জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একিভূত করার বিষয়ে অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রীকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুরক্ষা ও জননিরাপত্তা নামে দুটি বিভাগে ভাগ করা হয়েছিল। জননিরাপত্তা বিভাগের অধীন সংস্থাগুলোর মধ্যে রাখা হয়েছিল–– বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে রাখা হয়েছিল–– বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল (এনটিএমসি)।

তবে শুরু থেকেই সুরক্ষা সেবা বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারী এতে আপত্তি জানিয়ে আসছিল। এ কারণে আবারও দুটি বিভাগকে এক করায় সরকার অনুমোদন দিয়েছে।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী