সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়: সৈয়দা রিজওয়ানা হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ১৫:৩০ আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৫:৩০

সম্প্রতি শিল্পকলা একাডেমিতে সংঘটিত অপ্রীতিকর ঘটনা নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়। এমন কাজ সমর্থন করে না সরকার। শিল্পকলায় ঘটে যাওয়া ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন। সরকার এমন কাজ সমর্থন করে না।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাজনৈতিক ইস্যুগুলোর বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনকে প্রাধান্য দেবে এটা স্বাভাবিক, নির্বাচনের আগে কোথায় সংস্কার করে যাওয়া সম্ভব, তা চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। 

তিনি রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা ইস্যুতেও কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য দেওয়ার অধিকার আছে। তারা নির্বাচন চাচ্ছে, এটা তাদের যৌক্তিক দাবি। সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে।

অন্যান্য বছর নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকরা যাওয়া শুরু করে। এবার কড়াকড়ি করার কারণে জমে উঠছে না সেন্টমার্টিনের পর্যটন ব্যবসা। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে নানা রকম তথ্য, অপতথ্য ঘুরপাক খাচ্ছে। ফলে সেন্টমার্টিন নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিষয়টি সরকারের তরফ থেকেও পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না।

পরিবেশ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেন্টমার্টিনের ৪১ ভাগ প্রবাল ক্ষয় হয়ে গেছে। আন্তর্জাতিক গ্রহণযোগ্য বেশ কিছু জার্নালে বলা হচ্ছে— এভাবে চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে কোরাল সব ক্ষয় হয়ে সেন্টমার্টিন ডুবে যাবে।  তখন পরবর্তী প্রজন্ম সেন্টমার্টিন তো দেখতেই পাবে না। বিশ্বের অনেক দেশ এমন কোরাল দ্বীপের পরিবেশ ফিরিয়ে আনতে কয়েকমাস পর্যটন ব্যবসা বন্ধ রাখে। আমরা তো বন্ধ করছি না। আমরা একটা মাঝামাঝি অবস্থায় গিয়েছি। কারণ সেন্টামার্টিনের মানুষদের সেখানে ব্যবসা করে খেতে হয়। তাই নভেম্বর মাসে পর্যটকরা দিনে দিনে গিয়ে চলে আসবে। ডিসেম্বর ও জানুয়ারি মাস রাতে থাকতে পারবেন। আর ফেব্রুয়ারি মাসে  পর্যটক একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা
শিল্পকলায় ঐতিহ্যের দেয়াল আর বিভাজনের কৃত্রিম বার্তা 
সর্বশেষ খবর
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তথ্য চাইলো সংসদীয় কমিটি
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তথ্য চাইলো সংসদীয় কমিটি
৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে আব্বাসীকে আইনি নোটিশ
৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে আব্বাসীকে আইনি নোটিশ
স্কুলের পুনর্মিলনীতে কেন ফেরেন মানুষ, টান কি শুধুই স্মৃতির?
স্কুলের পুনর্মিলনীতে কেন ফেরেন মানুষ, টান কি শুধুই স্মৃতির?
ভারতে ধেয়ে আসছে ‘অর্ণব’, স্কুল বন্ধ ও কর্মকর্তাদের ছুটি বাতিল
ভারতে ধেয়ে আসছে ‘অর্ণব’, স্কুল বন্ধ ও কর্মকর্তাদের ছুটি বাতিল
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক