অপরাধী যে দলেরই হোক ছাড়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৪, ১২:২৭আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২:৩২

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অপরাধী যেই হোক, কোনও অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রতাপশালী হোক, যে দলেরই হোক ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা অনেকেই ঢাকার অলিগলি চেনেন না। সে জন্য একটু সময় দিতে হবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি যাতে না হয়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রিকশাগুলো যাতে প্রধান সড়কগুলোতে আসতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’

তিনি বলেন, ‘ঢাকার মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের মিটিং ছিল। এই মিটিংয়ে পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তবে কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন-মোহাম্মদপুর এলাকা খুবই ঝামেলাপূর্ণ ছিল। এখন আগের চেয়ে অনেক শান্ত রয়েছে।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ট্রাফিক বা যানজট নিয়েও সমস্যা রয়েছে। রাস্তা থেকে দোকানপাট সরানোর আলোচনা হয়েছে। অনেক জায়গায় ফুটপাত ছেড়ে রাস্তায়ও দোকানপাট বসানো হয়।’ এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম