ঢাকার খাল দখল-দূষণমুক্ত করে ‘ব্লু নেটওয়ার্ক’ গড়তে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ১৮:০৭আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৮:০৭

ঢাকার খালগুলোর প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি খাল পুনরুদ্ধার করে দখল ও দূষণমুক্ত করার মাধ্যমে খালকেন্দ্রিক ‘ব্লু নেটওয়ার্ক’ গড়তে কমিটি গঠন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ নভেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও বাস্তবায়ন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

উপসচিব মো. রিয়াজুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার খালগুলোর প্রবাহমানতা ফিরিয়ে আনতে, খাল পুনরুদ্ধার করে দখল-দূষণমুক্ত করে এবং খালকেন্দ্রিক ‘ব্লু নেটওয়ার্ক’ গঠনের লক্ষ্যে সময়ভিত্তিক ও ব্যয়সাশ্রয়ী কর্মপরিকল্পনা প্রণয়নে ১১ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়, অনতিবিলম্বে তিন দিনের কর্মশালার আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবে নবগঠিত এ কমিটি। পরবর্তী সময়ে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়নের পর দ্রুত অংশীজনের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা চূড়ান্ত এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করবে।

নবগঠিত এ কমিটিতে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি কমিটিতে সদস্য হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, নদী রক্ষা কমিশনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রতিনিধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের একজন করে প্রতিনিধি ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিনিধি, এনজিও বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে প্রতিনিধি এবং শিক্ষা প্রতিনিধি (স্থানীয় প্রশাসন কর্তৃক মনোনীত) হিসেবে একজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার খালগুলো দিয়ে ‘ব্লু নেটওয়ার্ক’ করার পরিকল্পনার কথা জানান। যে খালগুলো এখনও উদ্ধার করা সম্ভব, সেগুলো দিয়ে এ নেটওয়ার্ক করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই উদ্যোগের অংশ হিসেবে কমিটি গঠন করা হলো।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী