ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৪, ২৩:৪৬আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২৩:৫১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) নেদারল্যান্ডের হেগে অবস্থিত এই আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) রোম সংবিধির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি করা হয়।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগটি দায়ের করেন।

শুক্রবার (৮ নভেম্বর) ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, গভ ওয়াইজ লিমিটেডের চেয়ারম্যান এস শাকির উদ্দিনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তাদের ঠিকানা হিসেবে ‘ল ভ্যালি সলিসিটর, কালাম হাউজ, স্ট্র্যাটফোর্ড’ উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোটাবিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূস সরকার গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী, বাংলাদেশের বসবাসরত হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ এবং পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে।’ এসময় হাজার হাজার মানুষকে হত্যা, ধর্ষণ, দেশ ত্যাগে বাধ্য করা এবং লাখ লাখ ঘরবাড়ি, সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়। ড. ইউনূস ছাড়াও ৬২ অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম উল্লেখসহ উপদেষ্টামণ্ডলীর সকল সদস্য। অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসউদ, হাসিব আল ইসলাম, আবু বাকের মজুমদারের নামও উল্লেখ করা হয়।

/এমএস/
সম্পর্কিত
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকার কর দেওয়ার হাইকোর্টের রায় বহাল
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
সর্বশেষ খবর
৭০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা
৭০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’