বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিতে চায় টোকিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ২১:৪৭আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২২:০৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ৪৩ জন জাপানি সেনাদের দেহাবশেষ ফিরিয়ে নিতে চায় টোকিও। এ জন্য কবর খনন করে যাচাই-বাছাই করে দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার জাপানি প্রস্তাবে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য জাপানের একটি বিশেষজ্ঞ দল ১৩ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাজ করবে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সোমবার (১১ নভেম্বর) এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরের এক কর্মকর্তা  জানান, কুমিল্লার ময়নামতিতে অবস্থিত বিদেশি সেনাদের কবরস্থানে শায়িত ২৪ জনের দেহাবশেষ প্রথম অবস্থায় খনন করে উদ্ধার করা হবে। পরবর্তীকালে  চট্টগ্রামের ওয়ার সেমেটারিতে ১৯ জন জাপানি সেনার দেহাবশেষ উদ্ধার করা হবে।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রথমে কবর থেকে দেহাবশেষ সংগ্রহ করে জাপানি দূতাবাসে রাখা হবে। সেখান থেকে স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়ার পর তাদের দেহাবশেষ জাপানে ফিরিয়ে নেওয়া হবে।’

জাপানের ওয়ার রিকোভারি অ্যান্ড রিপ্যাটরিয়েশন অব ওয়ার ক্যাজুয়ালটি অ্যাসোসিয়েশন গোটা বিষয়টির তত্ত্বাবধান করছে। তাদের ৭ জনের একটি বিশেষজ্ঞ দল বুধবার (১৩ নভেম্বর) থেকে কাজ শুরু করবে বলে তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী