পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে যৌথভাবে প্রকল্প চালু ভ্যাটিকানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ নভেম্বর ২০২৪, ১৫:০১আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৫:০১

ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে রোমে ‘পোপ ফ্রান্সিস-ইউনূস ৩ জিরো ক্লাব’ চালু করা হয়েছে। মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করার প্রয়াসে চালু করা হয়েছে এটি।

শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

‘৩ জিরো ক্লাব’ রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য আশার আলোকবর্তিকা, যা উদ্ভাবনী ধারণা বিকাশ, কংক্রিট এবং টেকসই সমাধান তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম দিচ্ছে।

রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনার কাছে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, তিনি এই উদ্যোগে ‘গভীরভাবে সম্মানিত’। এ জন্য তিনি কার্ডিনাল রেইনাকে অভিনন্দন জানান।

২০০৬ সালের নোবেলজয়ী বলেন, এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার নিজের আকাঙ্ক্ষাকে ধারণ করে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, এই উদ্যোগটি শুধুমাত্র শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্য নয় বরং একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার জন্য।  

সাম্প্রতিক গণনা অনুসারে, সারা বিশ্বে কমপক্ষে ৪ হাজার ৬০০টি থ্রি জিরো ক্লাব রয়েছে, সবগুলোই একটি নতুন সভ্যতার জন্য অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত। অনেক ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি