জিম্মি করা আন্দোলনের বিপক্ষে জনগণ শক্তিশালী হচ্ছে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ১৬:১৭আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৬:৪৯

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গতকাল (সোমবার) আমি শুনেছি, ট্রেনের মধ্যে ইট মেরে নারী-শিশুদের আহত করা হয়েছে। এটা কী ধরনের আন্দোলন! আর আপনি রাতারাতি একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায়ে দিতে বলবেন, এইচএসসি পরীক্ষা দেবো না, রেজাল্ট বদলায়ে দিতে হবে। এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও সবাই সমালোচনা করা শুরু করে। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তিনি বলেন, তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এ ধরনের হয়রানিমূলক, জিম্মি করা আন্দোলনের বিপক্ষে অত্যন্ত শক্তিশালী হচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, যে কেউ ভিন্নমত পোষণ করতে পারেন। কিন্তু এভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা যদি এ ধরনের কাজ অব্যাহত রাখে, আমি মনে করি—সাধারণ মানুষের উচিত তাদের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো একটা নর্মস থাকা দরকার। কিছুটা নর্মস তো থাকা দরকার, সাধারণ মানুষকে জিম্মি করে দিতে পারেন না।

 

/এসও/এপিএইচ/এমওএফ/   
সম্পর্কিত
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
ঢাবিতে তারেক রহমানের ‘ডিপার্টমেন্টের বড়ভাই’ ছিলেন আসিফ নজরুল!
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি