ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে চায় কমনওয়েলথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ১৬:৫১আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৭:০০

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ চায় উল্লেখ করে এ নির্বাচনে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল লুইস জি ফ্রানচেস্কি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী সহায়তা করে থাকি। আমরা সুপারিশ করি এবং তা বাস্তবায়নে সহায়তা করি। 

সংস্কার কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে কমনওয়েথ প্রতিনিধি বলেন, আমাদের একটি চমৎকার দল এখানে এসেছে সংস্কারের জন্য। সংস্কার বাস্তবায়ন হলে বাংলাদেশ কমনওয়েলথের জন্য হবে একটি সফল গল্প।

লুইস জি ফ্রানচেস্কি বলেন, ২ দশমিক ৭ বিলিয়ন মানুষ রয়েছে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশে, যাদের ৬০ শতাংশ হচ্ছে ৩০ বছরের। তারা সর্বদা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি মনে করি, এটি একটি শিক্ষা হতে পারে। 

তিনি বলেন, আমরা অন্য দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে সহায়তা করতে পারি এবং বাংলাদেশও অন্য দেশকে একইভাবে সহায়তা করতে পারে। আমি মনে করি, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই হচ্ছে লক্ষ্য, যেখানে জনগণের মতামতের প্রতিফলন হবে।

সংস্কারে তাদের সুনির্দিষ্ট কোনও সুপারিশ নেই জানিয়ে এক প্রশ্নের জবাবে কমনওয়েলথের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বলেন, এটি আসবে সংস্কার কমিশনের কাছ থেকে। আমরা তাদের সহায়তা করতে পারি। আমরা সমস্যা সমাধানের জন্য আসিনি। 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, কমনওয়েলথ ডেলিগেশন আলাপ করতে এসেছে। তারা আমাদের সহায়তা করতে আগ্রহী। আমাদের নির্বাচনি ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী।

তিনি বলেন, তাদের সঙ্গে অনেক কিছু নিয়ে মতামত আদান-প্রদান হয়েছে। তারা চাচ্ছে, আমাদের দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তারা সহায়তা করতে চান। এ আগ্রহ ও উদ্দেশ্য নিয়ে তারা এসেছে।

তিনি আরও বলেন, আমরা যতি চাই, তারা সহায়তা করবে। কোনও প্রেসক্রিপশন নিয়ে তারা আসেননি। কোনও কিছু চাপিয়ে দেওয়ার জন্য আসেনি।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্কটল্যান্ডে খেলতে গিয়ে নিখোঁজ পাকিস্তান-উগান্ডার কয়েকজন খেলোয়াড়
শ্রীলঙ্কাতে স্বর্ণ জিতলেন সাকলাইন 
লন্ডনে কমনওয়েলথ নীতিনির্ধারণী পর্ষদে ঢাকার কূটনৈতিক সাফল্য
সর্বশেষ খবর
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি
জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি
আবার গোপালি দিয়া ভইরা গেছে, জেলা পুলিশের তালিকা চাইলেন সেই এমপি
আবার গোপালি দিয়া ভইরা গেছে, জেলা পুলিশের তালিকা চাইলেন সেই এমপি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার