আরও ঘনিষ্টভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১০:২৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৪

দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে আরও ঘনিষ্টভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দেশটির পররাষ্ট্র দফতরে মঙ্গলবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত দুই দেশের মধ্যে পঞ্চম ‘ফরেন অফিস কনসালটেশনে’ এ আগ্রহ প্রকাশ করা হয়। 

এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দ্বিপাক্ষিক-পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতরের প্রথম সহকারী সচিব সারা স্টোরি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারস্পারিক সমঝোতার ভিত্তিতে অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সভায় উন্নয়ন অংশীদারত্ব, কৌশলগত ও আঞ্চলিক বিষয়, অভিবাসন, বেসামরিক সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উন্নয়ন কার্যক্রমে চলমান সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে এ বৈঠকে কৃষি, শিক্ষা, ব্লু ইকোনোমি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ও কারিগরি সহযোগিতা চাওয়া হয়। এসময় রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে তাদের নিজ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয়। 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অস্ট্রেলিয়ার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও অনিয়মিত অভিবাসন, আন্তঃরাষ্ট্রীয় সংঘবদ্ধ চোরাচালান ও মানবপাচার রোধে বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করা হয়। বৈঠকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। 

জলবায়ু পরিবর্তনজনিত বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ততার বিষয় উল্লেখ করে এ সমস্যা মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। 

এছাড়া ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গী, সন্ত্রাস দমনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে উভয় দেশের দৃঢ়তা প্রতিফলিত হয়। এসময় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যত সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়। 

বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পারিক চ্যালেঞ্জ মোকাবিলায় উৎসাহ প্রকাশ করা হয়। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সফর বিনিময়সহ দুদেশের নেতা ও কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। 

বৈঠকে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ হাইকমিশনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরেন অফিস কনসালটেশনের পরবর্তী বৈঠক ২০২৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম