অন্তর্বর্তী সরকার প্রণীতব্য সব আইনের খসড়া পরীক্ষা করবে মন্ত্রিপরিষদ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৯:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৩১

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে প্রণীতব্য সব আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। কোনও আইন বা অধ্যাদেশ প্রণয়ন বা সংশোধনের জন্য উপদেষ্টা পরিষদে তোলার আগে তা মন্ত্রিপরিষদ বিভাগের আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখবে। সম্প্রতি উপদেষ্টা পরিষদে এ সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি সব মন্ত্রণালয় ও বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগকে প্রণীতব্য আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এবং সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের পাঠানো চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগে আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত প্রদান সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি রয়েছে। কমিটির কাছে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের প্রণীতব্য/সংশোধিতব্য ৮৬টি আইনের খসড়া বিবেচনাধীন ছিল যা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে ফেরত পাঠানো হয়।

সচিবালয় নির্দেশমালা অনুযায়ী, আইন প্রণয়নের যে কোনও উদ্যোগ মন্ত্রিসভা/উপদেষ্টা পরিষদের সভায় নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদ বিভাগের আইনের খসড়া যাচাই বাছাই সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী