আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন, আবু সাঈদের পরিবারকে ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৪, ১৭:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৩৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আবু সাঈদের পরিবারের সদস্যদের ড. ইউনূস বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’

প্রধান উপদেষ্টা এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন।

সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

 

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি