বিনিয়োগ বাড়াতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ১৯:২২আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২২:২০

বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের সমস্যা সমাধানের জন্য বিনিয়োগ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানরা, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার), পিপিপি অথরিটি ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

স্বাগত বক্তব্যে লুৎফে সিদ্দিকী জানান, জাতীয় গুরুত্ব বিবেচনায় বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরগুলোয় যেসব সমস্যা সৃষ্টি হয়—তা সমাধানের জন্য এ সভা আহ্বান করা হয়েছে। 

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দফতরের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের পথে বাধা ও সম্ভাবনা, বিভিন্ন সফল উদ্যোগের তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। 

আলোচনা সভায় আন্ত-দফতর সমন্বয়ের ক্ষেত্রে সবার প্রচেষ্টায় বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায় নির্ধারণ করা, সফল উদ্যোগসমূহ অনুসরণ করা, প্রশাসনিক নীতিমালা ও শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের থেকে প্রতিক্রিয়া গ্রহণ ও সহজতর সেবা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসাবে অবকাঠামো উন্নয়ন ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি ফলাফলভিত্তিক কার্যকর ওয়ার্কিং গ্রুপ হিসাবে কাজ করার জন্য প্রতিমাসে নিয়মিত এ সভাটি আয়োজন করা হবে বলে জানান লুৎফে সিদ্দিকী।

/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের