বিশ্বখ্যাত ব্র্যান্ড প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:১০

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তার কার্যালয়ে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর প্রতিনিধিদের এবং তৈরি পোশাকের ক্রেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর)  সাক্ষাৎকালে তারা বেশকিছু জরুরি বিষয়ে আলোচনা করেছেন। প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এই শিল্পের গুরুত্বের উপর জোর দিয়ে লুৎফি সিদ্দিকী চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সময়কালে ক্রেতা সম্প্রদায়ের গঠনমূলক সম্পৃক্ততা ও অবদানের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তৈরি পোশাকের ক্রেতাদের প্রতিনিধিরা উল্লেখ করেন যে, এই প্রথম তারা মন্ত্রী পর্যায়ে সরকারের সঙ্গে এই পদ্ধতিতে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। তারা দুর্বল ব্র্যান্ড সুরক্ষা, আমদানির জন্য সীমিত ঋণ সুবিধা এবং এই খাতের জন্য একটি নিবেদিত সবুজ-শক্তি পরিকল্পনার অভাবের বিষয়গুলো তুলে ধরেন।

আলোচনায় তারা জানান, বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব পর্যবেক্ষণসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সত্য গল্প তুলে ধরতে ও উপস্থাপন করতে সহায়তা করতে পারে। ভুল তথ্য সম্প্রসারণের বিপরীতে তাদের এই সমর্থনের আগ্রহের জন্য বিশেষ দূত তাদের ধন্যবাদ জানান।

/ইউআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের