যৌক্তিক দাবির বিষয়ে মহপরিচালক বরাবর আবেদনের আদেশ খাদ্য অধিদফতরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯

খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের যৌক্তিক আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাপরিচালক বরাবর পাঠানোর নির্দেশনা দিয়েছে খাদ্য অধিদফতর। নির্দেশ অমান্যকারী কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। 

সম্প্রতি খাদ্য অধিদফতর থেকে এই আদেশ জারি করা হয়।

খাদ্য অধিদফতর জানিয়েছে, বদলি ও পদোন্নতির বিষয়ে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে তদবির করছেন খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। যৌক্তিক বিষয়ে তদবির না করে খাদ্য অধিদফতরের মহাপরিচালকদের (ডিজি) কাছে আবেদন পাঠানোর আদেশ জারি করেছে খাদ্য অধিদফতর।

আদেশে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি মহাপরিচালক বরাবর বদলি, পদোন্নতিসহ বিভিন্ন ধরনের আবেদন করে তা বিভিন্ন তদবিরকারকদের হাতে দিয়ে দিচ্ছেন। এটা অপেশাদার, শিষ্টাচারবহির্ভূত এবং সরকারি চাকরি আইন, ২০১৮ পরিপন্থি।

/এসআই/আরকে/
সম্পর্কিত
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীসহ গ্রেফতার ২
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী