প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ’র ২৮ রাষ্ট্রদূতের বৈঠক সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ই্উনূস ইইউ-ভুক্ত ২৭টি দেশের মোট ২৮ জন রাষ্ট্রদূতের সঙ্গে সোমবার (৯ ডিসেম্বর) বৈঠক করবেন। এজন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুর ১২টায় অনুষ্ঠেয় বৈঠকটি এক ঘণ্টা বা তার বেশি হওয়ার সম্ভাবনা আছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রবিবার (৮ ডিসেম্বর) বলেন, ‘ইইউ’র সঙ্গে বাংলাদেশের বহুমুখী সম্পর্ক রয়েছে এবং এটিকে আমরা গভীর করতে চাই। এজন্য রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে।’

নতুন ও সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্রগুলো, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে সবার সঙ্গে আলোচনা  হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানান।

সরকারের দায়িত্বশীল এই কর্মকর্তা বলেন, ‘আলোচনায় রাষ্ট্রদূতদের যদি কোনও প্রশ্ন থাকে, সেটিরও উত্তর দেওয়া হবে।’

নির্বাচন কবে হবে, গণতন্ত্র, অর্থপাচার নিয়েও আলোচনা হতে পারে বলে তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে