দখল হওয়া সরকারি জমি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪
খাল-নদী-মাঠসহ দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 
রবিবার (৮ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর ফটো গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
 
আসিফ মাহমুদ বলেন, সব দফতরের রিপোর্টের ভিত্তিতে যারা বিভিন্ন দুর্নীতে জড়িত বলে প্রমাণিত ও সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে যেকোনও প্রকল্পের টাকা দুর্নীতির মাধ্যমে সরিয়ে ফেলা হতো। সেই সুযোগ আর দেওয়া যাবে না। জনগণের অর্থের অপচয় রোধ করতে হবে।
 
তিনি বলেন, খাল, নদী, মাঠসহ যেসব সরকারি জমি দখল হয়েছে সেগুলো উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত অ্যাকশনে যাবো। 
 
ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে এই উপদেষ্টা বলেন, জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী