লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৬, ১২:৩৫ আপডেট : ৩১ মে ২০২৬, ১২:৩৫

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান আরও জোরদার করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুসেডার আমলের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করে নিয়েছে ইসরায়েলি সেনারা। রবিবার (৩১ মে) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি এবং উত্তর ইসরায়েলের মেতুলা ও গ্যালিলি প্যানহ্যান্ডেল অঞ্চলের ওপর থেকে সরাসরি হুমকি দূর করার পাশাপাশি ‘সম্মুখ প্রতিরক্ষা রেখা’ আরও প্রসারিত করার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস ও যোদ্ধাদের নির্মূল করতে সাম্প্রতিক দিনগুলোতে বেউফোর্ট রিজ এবং ওয়াদি সালুকি নদী এলাকায় এই স্থল অভিযান শুরু করে তারা।

অভিযান চলাকালীন ইসরায়েলি সেনারা সীমান্ত এলাকা মেতুলার ঠিক বিপরীতে লিতানি নদীর ৯০-ডিগ্রি বাঁক পার হয়ে দুর্গের দিকে অগ্রসর হয়। ঐতিহাসিক এই দুর্গটি থেকে একদিকে উত্তর ইসরায়েলের গ্যালিলি প্যানহ্যান্ডেল এবং অন্যদিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ অঞ্চল সরাসরি নজরদারিতে রাখা যায়।

আইডিএফ জানিয়েছে, তারা লিতানি নদীর উত্তরের এলাকাগুলোতেও তাদের হামলা জোরদার করেছে এবং বর্তমানে এই অভিযান আরও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বেউফোর্ট এবং ওয়াদি সালুকি এলাকায় ইরানের সহায়তায় গড়ে ওঠা হিজবুল্লাহর ‘গুরুত্বপূর্ণ’ অবকাঠামো রয়েছে। সেখান থেকেই হিজবুল্লাহ যোদ্ধারা যুদ্ধ পরিচালনা করতো এবং অসংখ্য হামলা চালিয়েছে। এছাড়া এই অঞ্চল থেকে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে শত শত রকেট নিক্ষেপ করা হয়েছে।

সামরিক বাহিনী আরও বলেছে, আইডিএফ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অন্যতম শক্তিশালী ঘাঁটি নাবাতিহর কাছাকাছি এলাকায় অভিযান চালাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী এই আক্রমণ আরও বাড়াতে প্রস্তুত রয়েছে।

/এএস/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
৩১ মে ২০২৬, ১২:৩৫
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪
০৭ নভেম্বর ২০২৪, ১৫:১৭
১৩ অক্টোবর ২০২৪, ২০:২৮
সম্পর্কিত
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সর্বশেষ খবর
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি 
অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি 
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত