পাটের অনৈতিক মজুতদারি করা যাবে না: শেখ বশিরউদ্দীন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাট শিল্পের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। পাটের অনৈতিক মজুতদারি করে রাখা যাবে না। যতটুকু মজুত করার প্রয়োজন ততটুকুই করতে হবে। পাটকে আবেগ দিয়ে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে হলে এর ব্যবহারিক মূল্য ও ব্যবহারিক উপযোগিতা তৈরি করতে হবে। শৈল্পিক মূল্য দিয়ে পাটকে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে স্কেল-আপ করতে হবে। সাপ্লাই চেইন নিয়ে সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে (১২-১৭ ডিসেম্বর) ছয় দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

শেখ বশিরউদ্দীন বলেন, ‘তৈরি পোশাক শিল্পে উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে ভালো অবস্থানে যাওয়ার পর ব্যাংক অর্থায়ন শুরু করে। পাটের সেই জায়গা তৈরি করুন, তারপর ব্যাংক অর্থায়নে এগিয়ে আসবে।’

দেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘আমি ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করছি না, দেশের মানুষের প্রতিনিধিত্ব করছি। এটা আশা করবেন না যে, রাষ্ট্র সব কিছু করে দেবে। আপনি শুরু করুন, রাষ্ট্র আপনার সঙ্গে আছে। একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই, যারা ক্ষমতায় আসবেন তারা যেন দায়বদ্ধ থাকেন।’

অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ ও জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন তাদের সংক্ষিপ্ত বক্তব্যে পাটখাতের সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বস্ত্র ও পাট উপদেষ্টা মেলার স্টল ও ফটোগ্রাফি প্রদর্শনী পরিদর্শন করেন।

সরকার গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে।

প্রসঙ্গত, এ মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পাটপণ্যের প্রদর্শনীর ৩৪টি স্টলে বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেম, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরনের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হবে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক
পাটকলের সক্ষমতা বৃদ্ধিতে সাহায়তা করছে সরকার: মন্ত্রী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের