ছিনতাই বেড়ে গেছে, আইনশৃঙ্খলার আরও উন্নতি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার আরও উন্নতি করতে হবে। ছিনতাইরোধে রাজধানীতে শেষ রাতে পুলিশের টহল বাড়াতে হবে। কারণ, রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে। তিনি বলেন, ‘শেষ রাতের দিকে পুলিশ যখন কিছুটা ঝিমিয়ে পড়ে, তখন ছিনতাইগুলো হয়। এজন্য রাতে পুলিশের টহল বাড়ানোর জন্য এরইমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।’

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজয় দিবস, বড়দিন, থার্টিফার্স্ট নাইট এবং বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আইনশৃঙ্খলা  বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা।’ এসব দিবসে কোনও নাশকতার শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ‘তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারা দেশে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। এটি অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে, মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এসব ঘটনায় যাদের নামে মামলা আছে, তাদের গ্রেফতার করা হবে। কেউ কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেসব প্রতিহত করবে।’

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
এক জেলায় ৯ বাহিনীর কাছে তিন শতাধিক অবৈধ অস্ত্র, কথায় কথায় গুলি
নদীতে মরদেহের মিছিলে এবার যোগ হলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা 
‘সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে স্বস্তি দেওয়া’
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
জেলহত্যা দিবস আজ  
জেলহত্যা দিবস আজ  
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা