স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত নিকোলাস উইকস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সুইডেন বাংলাদেশে স্বাস্থ্যসেবা, মাতৃসেবাসহ নানা বিষয়ে বাংলাদেশের সাথে সহযোগিতা করে যাচ্ছে। মিডওয়াইফারি এবং প্রজনন স্বাস্থ্যে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) ভূমিকা বেশ প্রশংসনীয়।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যকর করতে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে কার্যকরভাবে গড়ে তুলতে হবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পরিবেশ, স্বাস্থ্যসহ বহুমাত্রিক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন শিশু স্বাস্থ্য ও মায়েদের প্রজনন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে তেমনি অভ্যন্তরীণ মাইগ্রেশনের প্রবণতা বাড়ছে।

সাক্ষাতে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস জানান, ৫০ বছরের বেশি সময় ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক। আমাদের উন্নয়ন সহযোগিতা বহু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। এখন আমরা আনন্দিত যে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। আমরা আমাদের অংশীদারত্বে বড় সম্ভাবনা দেখি এবং আমাদের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করি। বাংলাদেশ একটি সন্ধিক্ষণে রয়েছে। গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিরীহ মানুষের জীবনহানির জন্য আমি গভীরভাবে দুঃখিত। সুইডেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে।

সাক্ষাতে প্রজনন স্বাস্থ্য ব্যবস্থা, মিডওয়াইফারি, ওষুধ ব্যবস্থাপনা, নার্স ডাক্তারসহ নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, সরকার আগামীতে রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইডিসিএলকে একটি দক্ষ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়।

সাক্ষাতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান,   স্বাস্থ্য শিক্ষা বিভাগের ডিজি অধ্যাপক ডা. নাজমুল হোসেন, সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ফেলিক্স হেলগেসন উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
নুরজাহান বেগম টাইফয়েড নিয়ে বিস্মিত হয়েছিলেন, হাম নিয়ে নয় কেন
সুইডেনের রেসিডেন্সি পারমিট কার্ড কী, কীভাবে পাবেন
ফুচকার টানে কোথায় গেলেন সুইডেনের রাষ্ট্রদূত 
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের