হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দেশে ফিরেই গেলেন হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:০০

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে দুবাই থেকে তাকে বহনকারী একটি বিমান ঢাকায় অবতরণের সঙ্গে সঙ্গে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা। খবর পেয়ে এই উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান তিনি।

শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘তার (হাসান আরিফ) আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

উপদেষ্টা হাসান আরিফে কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার জন্য হাসান আরিফ স্মরণীয় হয়ে থাকবেন।’

প্রধান উপদেষ্টা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
বন্যায় মৃত্যু ৫৬: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আলভারেজকে পাচ্ছে না অ্যাতলেতিকো
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আলভারেজকে পাচ্ছে না অ্যাতলেতিকো
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল