বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান করা হয়েছে বিজিবির (তৎকালীন বিডিআর) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) পিলখানায় বিজিবির সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা সব সময় চেয়েছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন হোক। রবিবার (২২ ডিসেম্বর) রাতে কমিশন গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা সই করে দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিশনের সদস্য সংখ্যা সাত জন। বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান এ কমিশনের সভাপতি। তার সঙ্গে আরও থাকবেন সামরিক বাহিনীর দুজন সদস্য, সিভিল সার্ভিসের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

রবিবার কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারী সব জায়গায় রয়ে গেছে। যে দুষ্কৃতকারীরা তাকে হেনস্তা করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম