আগামী নির্বাচনে ইভিএম থাকবে না: নির্বাচন সংস্কার কমিশন প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯

আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল সংস্কার। বিষয়টি আমরা হয়তো কেউ ভুলে গেছি, আবার কেউ বলার চেষ্টা করছে যে সংস্কার আরও পরে হলেও হবে। আবার কেউ বলছেন, স্বৈরাচার যেন ফিরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। আর কোনোদিন নয়, এই স্বৈরাচার, কর্তৃত্ববাদী ব্যবস্থা, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে। তার জন্যই সংস্কার দরকার।

তিনি বলেন, ভুলে গেলে চলবে না আমাদের অন্যতম দাবি ছিল গভীর সংস্কার। তাই সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। আমাদের গণমাধ্যম এখানে খুবই ভালো ভূমিকা পালন করছে। আর আমরা যে সংস্কারের বিষয়ে আলোচনা করছি—এটা প্রথমে নিজেরা পরিষ্কার হতে হবে, তারপর মানুষকে পরিষ্কার করতে হবে।

প্রধান উপদেষ্টার কাছে খসড়া কিছু মতামত জমা দেওয়ার কথা জানিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, সেখানে আমরা বলেছি, নো ইভিএম এবং ইভিএম যারা করেছে তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত।

একইসঙ্গে গত কয়েকটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, আইন অনুযায়ী তাদের প্রত্যেকেরই ২ থেকে ৭ বছর শাস্তি হওয়ার কথা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, শাস্তির বিধান থাকলেও উল্লেখযোগ্যভাবে কারোই শাস্তি হয়নি। আর আগামী নির্বাচনগুলোতে ‘না ভোটের’ বিধান যুক্ত করার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কমিশন প্রধান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের প্রতি নিজেদের আস্থা ফিরিয়ে আনা। ৫৩-৫৪ বছরেও আমরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করতে পারিনি। আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, নির্বাচনি মাঠকে সমতল করা। এর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর পরবর্তী যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, তারাও মনে রাখবে যে কী প্রেক্ষাপটে ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন ব্যবস্থা থাকলে ২-৩ টার্মেই মানুষ তাতে অভ্যস্ত হয়ে উঠবে। তখন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই এই সংস্কারের প্রস্তাব করা হচ্ছে।

আগে সংস্কার নাকি নির্বাচন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও আমরা বলেছি, নির্বাচন হলে তো আগেই হতে পারতো। সংস্কার করাই হচ্ছে নির্বাচনের জন্য। আমরা চাচ্ছি নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। এখন যে অপরিচ্ছন্ন মাঠ, এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সেজন্য সংস্কার করতেই হবে। এই সংস্কারের পরে আশা করি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এর মাধ্যমে (সংস্কার) আমাদের মধ্যে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে ইউনিয়ন পর্যায়ে ভাগে ভাগে নির্বাচন দেওয়া হবে কিনা জানতে চাইলে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। 

 

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন