‘পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বেতন পরিশোধে ব্যয় হবে ৪২ কোটি টাকা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ২০:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:০৮

বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির জন্য বকেয়া বেতন ও ভাতাদি বাবদ সরকারের ৪২ কোটি টাকা খরচ হবে। এছাড়া তাদের পেনশন বাবদ বছরে অতিরিক্ত ৪ কোটি টাকা ব্যয় করতে হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানান।

বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে গঠিত জাকির আহম্মেদ খান কমিটির প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, ‘পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য একটি সুপারিশমালা দিয়েছিলেন। এর ওপর একটি রিভিউ কমিটি হয়েছিল। সে বিষয়ে উপদেষ্টা পরিষদে একটি সিদ্ধান্ত এসেছে। ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া যায় বলে রিভিউ করা হয়। এর মধ্যে ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড-১, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপ সচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে কমিটি। এজন্য প্রাক্কলিত ব্যয় চিন্তা করা হয়েছে। রাষ্ট্রপতি কর্তৃক  অনুমোদন সাপেক্ষে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রযোজ্য তারিখ হতে উচ্চতর পদে পদোন্নতির আদেশ জারি করা যেতে পারে। ভূতাপেক্ষ পদোন্নতির বাস্তবায়নে বকেয়া পেতন আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক ৪২ কোটি টাকা এবং পরবর্তী সময়ে পেনশন বাবদ বছরে অতিরিক্ত ১৩ কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ থেকে বিস্তারিত জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই না কোনও বঞ্চিত কর্মচারী এমনটা না ভাবেন যে, তাকে আরও বঞ্চিত করা হয়েছে। আমরা সবার প্রতি ফেয়ার আছি এবং থাকবো। এই সরকার খুবই স্বচ্ছ। আমরা যেটা করছি সব জানানো হচ্ছে। কোনও কিছু গোপন করা হচ্ছে না। এ জন্য যে বিশৃঙ্খলা হচ্ছে সেটা আমরা মানতে রাজি নই। অবশ্যই যারা বঞ্চনার শিকার হয়েছেন বলে মনে করছেন, তাদের বিষয়টি সরকারের সংশ্লিষ্টরা দেখছেন।

 

/ইএইচএস/এপিএইচ/ 
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী