পররাষ্ট্র বিষয়ে জাতীয় স্বার্থে ঐকমত্য অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪১

পররাষ্ট্র বিষয়ে জাতীয় স্বার্থ রক্ষায় ব্যাপক রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বকে দলীয় রাজনীতির পরিবর্তে ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ কথা জানান।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমি আশা করি আগামীতে যারা নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তারা বিশেষ করে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর বেশিরভাগ দেশে জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিগত ৫৩ বছরে এটি কখনো দেখিনি। সব সময় সরকার যেটা মনে করেছে সেটা করেছে। কখনো কখনো এমনও হয়েছে সরকার বৈদেশিক সম্পর্ক উন্নয়নে সত্যিই ভালো কিছু করার উদ্যোগ নিয়েছে কিন্তু  বিরোধী দল সেটা সমর্থন করেনি। এটা এমন ছিল যে, বিরোধী দল সরকারের কোন কিছু মানবেনা আর সরকার বিরোধী দলের কোনও কিছু মানবেনা। এই অবস্থা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। আমাদের ঐকমত্য লাগবে। দেশের স্বার্থ যেখানে জড়িত সেখানে আলোচনা হবে দুই পক্ষের মাঝে। এক তরফা কোনও কিছু করা যাবে না।’

তিনি ভবিষ্যতে এই ধরনের বিভেদমূলক পন্থা পরিহার করার গুরুত্বের ওপর জোর দেন। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তির সঙ্গে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, ‘এই সব দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রয়েছে। আমরা আমাদের পররাষ্ট্র নীতি নেভিগেট করার সময় এটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংলাপের প্রতিপাদ্য, ‘ঐক্য, সংস্কার এবং নির্বাচন’এর প্রতিফলন ঘটিয়ে তৌহিদ জাতীয় ঐক্যের তাৎপর্যের ওপর জোর দেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ১৯৭১ সালে দেশ কীভাবে স্বাধীনতা অর্জনের কথা স্মরণ করেন।

রাজনৈতিক দলগুলোর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ থেকে বিচ্যুত হলে তাদের জবাবদিহি করা জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: বাসস

/এমকেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি যুবরাজকে সংহতিপত্র দিয়েছেন তারেক রহমান, পাশে থাকার অঙ্গীকার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের