বাংলাদেশে আসতে কোলকাতায় ভিসা প্রত্যাশীদের লম্বা লাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৪, ২২:০০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২২:০০

বাংলাদেশে আসার জন্য কোলকাতায় ভিসা প্রত্যাশীদের প্রতিদিন লম্বা লাইনে দাড়াতে হচ্ছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশি মিশনগুলো ভারতীয়দের ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দেয়। এরফলে অনেক সংখ্যক ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রিপুরাতে বাংলাদেশ মিশনে হামলার পরে সেখান থেকে ভিসা ইস্যু করা বন্ধ করে দেয় বাংলাদেশ। কিন্তু অন্যান্য মিশনগুলোতে ভিসা দেওয়া অব্যাহত রেখেছে ঢাকা।’

ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা ইস্যু করা হয় কোলকাতায়। ৫ আগস্টের আগে গড়ে প্রতিদিন ৩৫০টির বেশি ভিসা ইস্যু করা হতো এবং ভিসা প্রত্যাখ্যানের হার ছিল অত্যন্ত কম। ৫ আগস্টের পরে এটি গড়ে ২০০-এর কোঠায় নেমে আসে। গত ২৮ নভেম্বর কোলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ১০০ মিটারের মধ্যে একটি মিছিল চলে আসে। এরপর থেকে ভিসা গ্রহণের সংখ্যা ১০০ করেছে মিশনটি।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘আমরা এখন প্রতিদিন ১০০ পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করছি। কিন্তু ভিসা প্রত্যাশীদের সংখ্যা এর থেকে বেশি। ফলে ভারতীয়দের লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে।’

তিনি জানান যে ১০০ আবেদন গ্রহণ করলেও ৭৫ থেকে ৮৫ জনকে ভিসা দেওয়া হচ্ছে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের