নদী দূষণ মোকাবিলায় এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নদী দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছেন।

রবিবার (৫ জানুয়ারি) রাজধানীর বন অধিদফতরে পরিবেশ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং। সাক্ষাৎকালে এ সহযোগিতা চান  উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা দেশের আট বিভাগের প্রধান ৮টি নদী পুনরুদ্ধার পরিকল্পনার কথা তুলে ধরেন। ঢাকার আশপাশের নদীগুলোর পরিষ্কার কার্যক্রমে এডিবির অগ্রাধিকারমূলক সহযোগিতা কামনা করেন। এছাড়া সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিত করার পাশাপাশি তিনি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, লবণাক্ততার প্রবেশ, জলাবদ্ধতা ও মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় এডিবির সহযোগিতা চান।

হো ইউন জং জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রতি বছর ১ বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ সহায়তা দেবে এডিবি। তিনি বলেন, এডিবি বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে অনুদানসহ আর্থিক সহায়তা বাড়াবে। তিনি নদী পরিষ্কার প্রকল্পে আগ্রহ প্রকাশ করেন এবং নদী পুনরুদ্ধার উদ্যোগগুলোকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় (এনএপি) অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। এছাড়া, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জনপরামর্শ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, প্রধান বন সংরক্ষক এবং পরিবেশ মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী