দিল্লির বদলে অন্য দেশ থেকে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে আরও কিছু রাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৫, ২০:০১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২২:০৫

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ দিল্লির বদলে অন্য রাষ্ট্র থেকে বাংলাদেশিদের জন্য ভিসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বাংলাদেশিদের জন্য বুলগেরিয়া তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করার কথা আগেই জানিয়েছিল। এর মধ্যে ২২ ছাত্রকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে ভিসা দিয়েছে। রোমানিয়ার সঙ্গে কথা হয়েছে—ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে বাংলাদেশি ছাত্রদের ভিসা দেবে দেশটি। এছাড়া ব্যাংকক থেকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে কাজাখিস্তান। এই তিনটি ছাড়া অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলছে। সামনে আরও খবর আসবে, তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ইইউ’র দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় সরিয়ে আনা যায় কিনা—প্রধান উপদেষ্টার এমন অনুরোধের বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। 

এর আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেকে জানতে চেয়েছেন এর অগ্রগতি কী? এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হবে। আমরা আশা করছি অগ্রগতির বিষয়ে পরবর্তী সময়ে জানাতে পারবো। 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে প্রেস সচিব বলেন, এ বিষয়ে এখনও তারিখ ঠিক হয়নি।

/জেডএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি