অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:০৩

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকদের (এসআই) প্রতিনিধিদল চাকরি পুনর্বহালের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনির সঙ্গে দেখা করেছেন। পরে  প্রতিনিধি দলের সদস্য মুনমুন আক্তার জানান, স্বরাষ্ট্র সচিব তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মুনমুন আক্তার বলেন, ‘আমরা সচিব স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি খুব আন্তরিক। তিনি কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে একটা সিদ্ধান্ত জানাবেন। আগামী ২০ জানুয়ারির মধ্যে পাসিং প্যারেড হওয়ার সম্ভাবনা রয়েছে।’

চাকরিতে পুনর্বহালের দাবিতে রবিবার (৫ জানুয়ারি) সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআই। পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ