বাণিজ্যের আকার আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে: বাণিজ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:১২

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ, অবকাঠামো খাত ও নির্মাণ খাতে বিনিয়োগে তুর্কিয়ে আগ্রহ প্রকাশ করেছে। বিনিয়োগের কার্যকর দিকগুলো ঠিক করতে বৈঠকে বসবে জয়েন্ট ইকনমিক কমিশন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে তুর্কিয়ের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাটের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশ তুর্কিয়েতে রফতানি করে ৫০০ মিলিয়ন ডলার এবং তুর্কিয়ে থেকে আমদানি করা হয় ৪৫০ মিলিয়ন ডলার। আমরা একটু বেশি রফতানি করি, কম আমদানি করি। এর মধ্যে গত বছর তুর্কিয়েতে আমাদের রফতানি ৩০ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে।

উপদেষ্টা বলেন, তুর্কিয়ে ও বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটির মত। এত বড় জনসংখ্যার ভিত্তিতে বাণিজ্যের এই আকারটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। বাণিজ্যের আকার আরো বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা অর্জন করার জন্য প্রাথমিক পর্যায়ে আমরা খাতগুলো চিহ্নিত করেছি। খাতগুলো বাস্তবায়ন করার জন্য জয়েন্ট ইকনোমিক কমিশনে আলোচনা করে ফাংশনাল খাতগুলো ঠিক করবো। গার্মেন্টস, ফার্মেসি, নির্মাণ খাত, খাদ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। 

তুর্কিয়ে চাইলে বাংলাদেশ আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহী জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে দুর্বৃত্তায়নের মাধ্যমে টিসিবির কার্ড দেওয়া হয়েছিল। একই পরিবারের অনেককে দেওয়া হতো। সেটি বাদ দিয়ে ১ কোটি থেকে ৬৩ লাখ করা হয়েছে। যাচাই বাছাই শেষে বাকি ৩৭ লাখ কার্ড দেওয়া হবে, এ সংখ্যা প্রয়োজনে আরো বাড়ানো হবে।

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার নিয়ে রমজানে কোনও সমস্যা হবে না। প্রয়োজনীয় মজুদ রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা
দয়া করে আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিনোটিশ দিয়ে বের হয়ে আসতে পারবে বাংলাদেশ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের