বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০২আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২০:০৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ক্ষেত্রে তার ভারতে অবস্থানের স্ট্যাটাসের কোনও সম্পর্ক নেই। বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে। ভারতে সেখানে কী স্ট্যাটাসে আছে– সেটি বাংলাদেশের কাছে বিবেচ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। কতদিন চিঠির উত্তরের জন্য অপেক্ষা করবে জানতে চাইলে বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কূটনীতিতে সবকিছুর পরিষ্কার উত্তর হয় না। আমরা অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি এবং আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করবো। এর মাঝখানে কী হবে বা এর রীতিনীতি কী– এটি ওপেন ফর ইনটারপ্রিটেশন। কূটনীতিতে ধরাবাঁধা কিছু নেই।’

শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত কীভাবে জানবে– এ প্রশ্নের উত্তরে তিনি জানান যে কারও পাসপোর্ট বাতিল করা হলে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সব দেশকে জানানো হয়।

পাসপোর্ট বাতিলের পরও ভিসা কীভাবে বাড়ানো হলো জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জেনারেল একটি উত্তর দেবো। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার প্রশ্ন থাকছে না। আপনারা যা জানেন, আমরাও সেটুকু জানি। আমাদের কাছে যেহেতু বাড়তি তথ্য নেই, এ কারণে কোনও ধরনের বক্তব্য আমরা দেবো না।’

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে