বিগত সরকারের অসম চুক্তির কারণে সীমান্তে ঝামেলা সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৫, ১৩:৩২আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসম চুক্তির কারণে বাংলাদেশ-ভারত সীমান্তে কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছে। তবে আমাদের জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কারণে তারা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ নানা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে ১৯৭৫ সালের সমঝোতা স্মারকে রয়েছে, সীমান্ত রেখা বা শূন্য রেখার উভয় দিকে ১৫০ গজের মধ্যে পক্ষ প্রতিরক্ষা বিষয়ক কোনোকিছু করা যাবে না। একই স্থানে কোনও উন্নয়নমূলক কাজ করতে হলে একে অপরের সম্মতি নিতে হবে। সম্মতি ছাড়া কেউ এসব কাজ করতে পারবে না।’

তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩ হাজার ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় ভারত এরই মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে ফেলেছে। বাকি আছে ৮ হাজার ৮৮৫ কিলোমিটার। বিগত সরকারের আমলে ২০১০ থেকে ২০২৩ সালের ভেতরে ভারতকে কতগুলো অসম সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগে দেশটি ১৬০টি স্থানে কাঁটা তারের বেড়া দিয়ে ঝামেলা করেছে। আরও ৭৮টা স্থানে ঝামেলা তৈরি করছে। চাঁপাইনবাবগঞ্জ, তিন বিঘা করিডোরসহ পাঁচটা স্থানে সম্প্রতি সমস্যা দেখা দিয়েছে। বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। এ জন্য বিজিবি এবং আমাদের জনগণকে ধন্যবাদ জানাই।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে বড় একটি সমস্যা দেখা দিয়েছে, যেটা হলো আগের সরকার তাদের কিছু লিখিত দিয়ে গেছে যে তারা এই কাজ করতে পারবে, ওই কাজ করতে পারবে। অথচ এই লিখিতগুলো দেওয়া বিগত সরকারের উচিত হয়নি। এর মধ্যে বড় সমস্যা দেখা দিয়েছে তিন বিঘা করিডোরে। ১৯৭৪ সালে যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল তখন আমরা বেরুবাড়ি দিয়ে দিয়েছি, কিন্তু তারা তখন আমাদের দেয়নি। আর ২০১০ সালে চুক্তির সময় বলা হয়, ১৫০ গজ নয়, তারা জিরো লাইনের মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে। সেখানেও আমরা বাধা দিচ্ছি। যেটা ২০১০ সালের লিখিত অনুযায়ী দিতে পারি না। সবগুলো বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করেছি। তারাও তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। ফেব্রুয়ারিতে মহাপরিচালক পর্যায়ে ভারত-বাংলাদেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তখন এসব অসম চুক্তি বাতিলের কথা বলা হবে।’

/জেইউ/আরকে/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের