নতুন মার্কিন সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২০:০১

২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনও হোঁচট খাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৫ জানুয়ারি) তিনি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বা এ ধরনের বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি সরকারকেন্দ্রিক নয়। নতুন সরকার যখন আসবে তখন তাদের বক্তব্য থাকতে পারে। সেগুলো আমরা দেখবো এবং তখন বিষয়গুলো বিবেচনা করা যাবে।’

তিনি বলেন, ‘এখানে অনুমাননির্ভর কথা বলার কিছু নেই। আমরা মনে করি না যে যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনও হোঁচট খাবে। আমি মনে করি এটি মসৃণভাবে চলবে। সম্পর্ক একটি বহমান বিষয়। এখানে পারস্পরিক চাওয়া-পাওয়ার হিসাবের পরিবর্তন সবসময় হয়। হিসাবের পরিবর্তন যখন হবে, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেবো এবং আমরা নিতে পারবো বলে আমি মনে করি।’

তিনটি দেশ গুরুত্বপূর্ণ

বাংলাদেশের জন্য তিনটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।

উপদেষ্টা বলেন, ‘আমি একাধিকবার বলেছি যে তিনটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না। আমাদের নিজেদের স্বার্থ বজায় রেখে তাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখবো।’

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের