বাংলাদেশি কর্মী নিতে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৫, ১৬:২০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩০

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত দেশটি। তবে অভিবাসী কর্মীদের ফেরত আসার বিষয়ে নিশ্চয়তা চায় রাশিয়া। 

রবিবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তিনি। বিভিন্ন খাতে— কৃষি, জাহাজ নির্মাণ, পর্যটন, আবাসিক বা বিভিন্ন সেবা খাতে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা করতে চায় রাশিয়া। 

কর্মী নেওয়ার বিষয়টি এমন নয় যে, তা একদিনে মীমাংসা হবে। যাই হোক, আমরা আলোচনা করতে প্রস্তুত জানিয়ে আলেক্সান্ডার জি খোজিন বলেন, ‘কর্মী পাঠানোর জন্য একটি সমঝোতা স্মারক বা অন্য ধরনের অ্যারেঞ্জমেন্টে যাওয়ার আগে আমাদেরকে প্রতিশ্রুতি পেতে হবে— কর্মীদের প্রত্যর্পণ করা হবে। এটি অত্যন্ত জরুরি। বিদেশে কাজ করার বিষয়ে বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। এই প্রতিশ্রুতি দুদেশের জন্য ইন্স্যুরেন্স হিসাবে কাজ করবে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাওনা পরিশোধের বিষয়ে তিনি জানান, এটি নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত। আমি নিশ্চিত বিষয়টি সুরাহা হবে। এখানে যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলো বিশেষজ্ঞরা আলোচনা করবেন। 

‘বাংলাদেশি শিক্ষার্থীরা রাশিয়াতে পড়াশোনা করছে এবং বাংলাদেশের যুব সম্প্রদায়ের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে’, বলে জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন।

/এসএসজেড/এমকেএইচ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি