জোহা নিখোঁজের কোনও তথ্য পুলিশের কাছে নেই: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ১৭:১৫আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৭:২৬

তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার নিখোঁজ হওয়ার কোনও তথ্য পুলিশের কাছে নেই বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তবে জোহার পরিবার পুলিশের কাছে সহযোগিতা চাইলে সর্বোচ্চ সহযোগিতাটুকু করার আশ্বাস দেন তিনি।  পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক
শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় প্রয়োজনে বিদেশি গোয়েন্দা সংস্থারও সহায়তা নেওয়া হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অ্যান্টি-মানিলন্ডারিং সংস্থাগুলোর সঙ্গে তারা আলোচনা করেছেন। প্রয়োজন হলে তাদেরও সহযোগিতা নেওয়া হবে।
তিনি বলেন, নিউ ইয়র্ক, ফিলিপাইন, চায়না এবং শ্রীলঙ্কাতে ইন্টারপোলের (আন্তর্জাতিক পুলিশ সংস্থার) মাধ্যমে আমরা কিছু তথ্য দিয়েছি, যেন প্রয়োজনে বিদেশি অপরাধীদের ব্যাপারে পদক্ষেপ তারা নিতে পারে। নিউইয়র্ক থেকে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়গুলো দেখছেন তারা। প্রয়োজনে তদন্তে সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তারা তদন্ত করতে ফিলিপাইন ও নিউইয়র্কে যাবেন।

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় গত ১৫ মার্চ ব্যাংকের যুগ্ম-পরিচালক যুবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

/জেইউ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী