বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রফেসর ইউনূসকে এই আমন্ত্রণ জানান।

চলতি বছরের ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের তিনজন তরুণ উপদেষ্টাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে তারা ব্যাখ্যা করতে পারেন কীভাবে তারা পতিত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

আলোচনায় উভয় পক্ষই তরুণদের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় প্রফেসর ইউনূস বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি