স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তার প্রতিশ্রুতি ডব্লিউটিও প্রধানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৫, ২২:২৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২২:২৪

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকানজো ইওয়েলা। শুক্রবার (২৪ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডব্লিউটিও মহাপরিচালকের বৈঠক হয়। 

বৈঠকে বাংলাদেশকে সহায়তার কথা জানিয়ে ইওয়েলা জানান, বিশ্বের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের শিল্পের স্থানান্তর করার আহ্বান জানাবেন তিনি। নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডব্লিউটিও বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাসও দেন সংস্থাটির মহাপরিচালক। 

এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডব্লিউটিও মহাপরিচালককে জানান, দুঃশাসন এবং অভিজাতদের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়িক চুক্তি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত। 

তিনি আরও বলেন, ‘লাখ লাখ তরুণ এবং প্রযুক্তিতে দক্ষ কর্মী নিয়ে বাংলাদেশ সহজেই বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোর অন্যতম প্রধান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে।’

এসময় বিশ্ব বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠায় ডব্লিউটিও মহাপরিচালকের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ড. ইউনূস।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি