সৌদি রাষ্ট্রদূতকে সম্মাননা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৬

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল-দুহাইলানকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘বাংলাদেশ মেডাল ফর ডিপ্লোমেটিক এক্সেলেন্স’ ২০২৩ সম্মানে ভূষিত করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্র উপদেষ্টা তার হাতে সম্মাননা তুলে দেন। এর আগে ২০২১ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এবং ২০২২ সালের জন্য জাপানের রাষ্ট্রদূতকে সম্মাননা দেওয়া হয়। আগের দুটি অনুষ্ঠানে বাংলাদেশের দুজন কূটনীতিককে সম্মাননা জানানো হলেও এই অনুষ্ঠানে কোনও বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়নি।

কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্সের স্নাতক ডিগ্রিধারী দুহাইলান ১৯৯৩ সালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

২০২০ সালের মার্চে কোভিডের সময়ে তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে যোগ দেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ-সৌদি সম্পর্ককে বেগবান করার উদ্যোগ নেন তিনি। তার নেতৃত্বে কোভিড সময়েও হাজার হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস। হজ করতে যাওয়ার সময়ে ঢাকায় ইমিগ্রেশন শেষ করা এবং ওমরাহ করার ক্ষেত্রে নুসুক অ্যাপ চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আল-দুহাইলান।

দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও তিনি উদ্যোগ নেন। তার সময়ে একাধিক সৌদি উচ্চপর্যায়ের ব্যবসায়ীক দল ঢাকা সফর করেন। তার সময়কালে সবচেয়ে বেশি সংখ্যক সৌদি মন্ত্রী ঢাকা সফর করেছেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রাষ্ট্রদূতকে তার অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি শুনেছি আপনি শীঘ্রই চলে যাবেন। আমি আপনাকে অনুরোধ করবো নিজ দেশে যখন ফিরে যাবেন তখন বাংলাদেশের পক্ষে কাজ করবেন।’

/এসএসজেড/এমকেএইচ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম