আগে আ.লীগের বিচার তারপর কর্মসূচি: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসছে ততদিন তাদের কোনও প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না। তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অনেকেই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আপনার-আমার চোখের সামনে বাচ্চা ছেলেমেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে।

তিনি বলেন, তারপরও তো আওয়ামী লীগের মধ্যে কোনও অনুশোচনা নাই, অনুতপ্তও না। তার ওপর তারা মিথ্যা কথা বলছে যে ৩ হাজার পুলিশ সদস্য মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের যারা ক্লিন আছে, হত্যাকাণ্ডে জড়িত ছিল না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে আমরা অনুতপ্ত? যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে আমরা অনুতপ্ত, ক্ষমা চাই? ৭১টি শিশুকে তারা মেরেছে। হেলিকপ্টার দিয়ে মেরেছে। আওয়ামী লীগের কে এসে বলছে যে হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই। কে এসে অনুতপ্ত হচ্ছে, বরং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে।

/এমএস/
সম্পর্কিত
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
গুজবে কান দেবেন না, প্রধানমন্ত্রীর ‘ভারত সফর’ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব
গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম