গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৬, ১৭:৫১আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৮:৫২

ঈদের সরকারি ছুটি শুরু হলেও দায়িত্ব পালনে বিরতি নেই প্রধানমন্ত্রীর। রাজধানীর গুলশান এভিনিউতে নিজ বাসভবনে অবস্থান করে তিনি নিয়মিত সরকারি জরুরি কাজ সম্পাদন করছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবরও নিচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দেশের বিভিন্ন স্থানে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজ নিচ্ছেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে কথা বলে তদারকি জোরদারের নির্দেশ দিচ্ছেন।

এছাড়া সিটি করপোরেশনগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মেয়র ও প্রশাসকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সরকারি ছুটি শুরু হলেও এর আগের দিন প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। ঈদের ছুটি আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রেকর্ড ভেঙে ইতালিতে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় মেলোনির সরকার
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
সর্বশেষ খবর
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ