বাংলাদেশে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় সুইজারল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯

বাজেট সমস্যার কারণে বাংলাদেশে পর্যায়ক্রমে দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা বন্ধ করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। কিন্তু অন্যদিকে সহযোগিতা গভীর করবে ইউরোপের দেশটি। এর জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগী হবে সুইজারল্যান্ড। 
গত ডিসেম্বরে সুইস সংসদে আন্তর্জাতিক সহযোগিতা কৌশলপত্র ২০২৫-২৮ গৃহীত হয়। সেখানে বাজেট সংকোচনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 
এ বিষয়ে সুইস দূতাবাসে জানতে চাইলে এক লিখিত উত্তরে জানানো হয়, বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতির উত্তরণ হচ্ছে। সে জন্য সুইজারল্যান্ড কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা গভীর করার দিকে মনোনিবেশ করবে। 
২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে বাংলাদেশ। ওই সময়ে বিভিন্ন সুবিধা, যেমন- সহজ বাজার প্রবেশাধিকার, সহজ শর্তে ঋণ বা উন্নয়ন সহযোগিতা কমে আসবে বা বন্ধ হয়ে যাবে। 
দূতাবাস থেকে জানানো হয়, বাজেট কাটছাঁটের কারণে বাংলাদেশের জন্য দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা পর্যায়ক্রমে কমে আসবে। ২০২৮ সালে এসে তা শেষ হয়ে যাবে। কিন্তু রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন সম্পর্কিত মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে বলে লিখিত উত্তরে জানানো হয়। 
বাজেট সংকোচনের কারণে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যায়ক্রমে বন্ধ করে দেবে সুইজারল্যান্ড। 

আরও পড়ুন...

বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইজার‍ল্যান্ড

/এসএসজেড/আরকে/এমওএফ/
সম্পর্কিত
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
বাংলাদেশ সুইজারল্যান্ড সম্পর্ক আরও জোরদারে আশা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি