অনলাইনে মামলা দায়েরে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩

সারা দেশে পুলিশকে অনলাইনে মামলা দায়ের করার ব্যব্স্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা সভায় বলেন, ‘বর্তমানে নিকটবর্তী থানায় যাওয়ার পরেই এফআইআর দায়ের করা যায়। পদ্ধতিটি জটিল এবং অপব্যবহারের সুযোগ থেকে যায়।’

প্রফেসর ইউনূস বলেন, ‘পুলিশের উচিত ৯৯৯ নম্বরের মতো একটি বিশেষ ব্যবস্থা তৈরি করা, যাতে অভিযোগকারীরা দেশের যেকোনও প্রান্ত থেকে মামলা দায়ের করতে পারেন।’

যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে এফআইআর দায়ের করার জন্য একটি নতুন ফোন নম্বর চালু করতে পুলিশ প্রধান বাহারুল আলমকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘এটি মামলা করতে গিয়ে মানুষ যে ঝামেলার মুখোমুখি হয়, তা হ্রাস করবে।’

প্রধান উপদেষ্টা অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি নিবেদিত কল সেন্টার স্থাপন করতেও পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘যারা অনলাইনে মামলা করতে হিমশিম খাবেন, তারা সহজেই যেন কল সেন্টারের সহায়তা নিতে পারেন।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের