আইনশৃঙ্খলা বাহিনীকে ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের উদ্দেশে বলেছেন, আমাদের এমনভাবে সতর্ক থাকতে হবে— যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি। তিনি বলেন,  ‘এ বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর। আমরা কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেবো না।’ এ সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনও চেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি ও পুলিশ প্রধানসহ বিজিবি, র‍্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি কমান্ড সেন্টার স্থাপনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলোকে অবশ্যই সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার করতে হবে, যাতে তারা কোনও পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করতে পারে।’

সিনিয়র সুরক্ষা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড হেডকোয়ার্টার স্থাপন করতে হবে, যা সব পুলিশ ও সুরক্ষা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করবে।’

তিনি বলেন, ‘নতুন কমান্ড কাঠামো দক্ষতার সঙ্গে এবং নিবিড়ভাবে দেশের সব সংস্থা, থানা এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপন করবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা নৈরাজ্য সৃষ্টি ও অপপ্রচারের অপচেষ্টায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে।’

তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে।’

এসময় প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষা এবং ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের ওপর যে কোনও হামলা প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নিতে নিরাপত্তা প্রধানদের নির্দেশ দেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারলে বিশ্বে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়েও আমাদের অনেক স্বচ্ছ হতে হবে।’

প্রধান উপদেষ্টা মুসলমানদের পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার প্রয়াসে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘জুলাই ও আগস্ট মাসে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলো তদারকির জন্য পুলিশ ১০টি টিম গঠন করেছে।’

প্রধান উপদেষ্টা পুলিশকে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে এবং এই মামলাগুলোতে কোনও নিরপরাধ লোক যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেন।

পুলিশ প্রধান বাহারুল আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিষয়ে রেড নোটিশ জারির চেষ্টায় বাংলাদেশ ইন্টারপোলের কাছে আবেদন করেছে। আমরা একটা অনুরোধ রেখেছি। আশা করছি, শিগগিরই সাড়া পাবো।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএম) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, ‘পুলিশি নিরাপত্তা জোরদার করায় রাজধানীতে ছিনতাই ও ছিনতাইয়ের ঘটনা কমে এসেছে।’ তিনি বলেন, ‘আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান