সাম্প্রদায়িক সহিংসতায় একজনকেও হত্যার প্রমাণ পায়নি পুলিশ: প্রেস উইং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫

গত সাড়ে ৪ মাসে ১৭৪ সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই ২৩টি হত্যাকাণ্ডের তদন্তে একজনকেও সাম্প্রদায়িক সহিংসতায় হত্যার প্রমাণ পায়নি পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ‘মৃত্যু আমরা অস্বীকার করছি না। আমাদের প্রধান দায়িত্ব হলো, যেসব মানুষ মারা গেছেন তাদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করা। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে, কোনও সাম্প্রদায়িক সহিংসতা ছিল কিনা। সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতা বা এ ধরনের কোনও আলামত পাওয়া যায়নি। কিন্তু তারা যে খুন হয়েছেন এটা সত্য। আর বেশির ভাগ মামলার তদন্ত চলমান।’

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, ‘অন্যান্য অপরাধকে পুলিশ যেভাবে তদন্ত করে বিচারের আওতায় আনে, এসব হত্যাকাণ্ডের ঘটনায়ও একইভাবে কাজ করবে। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে ১৭৪টি ঘটনার কথা বলেছে, সরকার থেকে পুলিশকে সেগুলা তদন্ত করে দেখতে বলা হয়েছে।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘তারা (হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ) বলেছে, তথ্যগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পেয়েছে। কিন্তু কোনও সংবাদ মাধ্যম এসব ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি নিশ্চিত করেনি।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম