সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি, এরপর আলোচনা: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশের আশা করা যাচ্ছে। ওই দিন একইসঙ্গে ছয় সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদি কী আছে বা ভবিষ্যতে নির্বাচনের পরে কী করা যায় সেটির সুপারিশনামা পেশ করবেন। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সব রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে, তাদের কাছে সেদিনই পৌঁছে দেবো। এরপর রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেছেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘আশা করছি এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস। এখানে সব রাজনৈতিক দল এবং আন্দোলনের পক্ষের শক্তির প্রতিনিধিরা থাকবেন এবং কমিশনগুলোর প্রধানরা উপস্থিত থাকবেন। বৈঠকটি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতেই অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে, সেটি সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটি ঠিক করা হবে। এই ছয়টি কমিশন গঠন করাই হয়েছিল সুষ্ঠু নির্বাচনের পথে আমাদের উত্তরণকে সামনে রেখে এবং সঙ্গে কিছু জরুরি রাষ্ট্র সংস্কারের মীমাংসা করার জন্য।’ 

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী