আগা খানের মৃত্যুতে শোক জানিয়ে যুবরাজকে ড. ইউনূসের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২

বিশ্বখ্যাত দানবীর আগা খান ৮৮ বছর বয়সে লিসবনে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তার পরিবারকে সমবেদনা জানিয়ে প্রফেসর ইউনূস যুবরাজ রহিম আগা খানকে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, আমি গভীর দুঃখের সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার শ্রদ্ধেয় পিতা, ইসমাইলি মুসলমানদের ৪৯তম বংশগত ইমাম, মহামান্য মাওলানা শাহ করিম আল-হুসাইনি, আগা খান চতুর্থের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, মহামান্য আগা খান চতুর্থের দূরদর্শী নেতৃত্ব এবং জনগণের কল্যাণে অবিচল অঙ্গীকার দৃষ্টান্তমূলক। দশকের পর দশক ধরে সহানুভূতি, সম্প্রীতি, বহুত্ববাদের প্রতি তার উৎসর্গের জন্য আমি তাকে শ্রদ্ধা করেছি। অত্যন্ত শ্রদ্ধা ও অনুরাগের সঙ্গে, আমি মহামান্যের সঙ্গে আমার কথোপকথন এবং বিশ্বের বিভিন্ন অংশের সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নে তার চিন্তাভাবনার কথা স্মরণ করি। মাননীয় আগা খান চতুর্থের সঙ্গে আমার বন্ধুত্বকে আমি মনে রাখবো। তার ফাউন্ডেশনের বোর্ডে তার সঙ্গে কাজ করা আমার জন্য সম্মানের ছিল এবং অনেক বোর্ড সভা ও কনফারেন্সের সাধারণ উদ্বেগ এবং আগ্রহের বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করার সুযোগ পেয়েছি।

চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেন, আমি যখন বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, তখন আমি নিজের চোখে দেখেছি কীভাবে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) উদ্যোগগুলো অমোচনীয় চিহ্ন রেখে গেছে। বিশেষ করে শিক্ষা ও সংস্কৃতির প্রতি তার মনোনিবেশ সত্যিকার অর্থে পরিচয় বা স্বাতন্ত্র্যের ঊর্ধ্বে আত্মাকে স্পর্শ করার দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত হয়েছিল। বাংলাদেশে যেভাবে তিনি আমাদের জনগণের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মন পরিবর্তনে সহায়তা করতে চেয়েছিলেন, ঐতিহ্য সমুন্নত রাখতে চেয়েছিলেন এবং দুর্বলদের সমর্থন করতে চেয়েছিলেন সেভাবে আমরা মহামান্য রাজাকে স্মরণ করবো।

এতে উল্লেখ করা হয়, গ্রামীণ ব্যাংকের জন্য সত্যিই একটি যুগান্তকারী মুহূর্তে, 'আগা খান আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড' একটি সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্তের জন্য দেওয়া হয়েছিল! বাংলাদেশের অনেকেই মহামান্য রাজাকে হৃদয়ে ধারণ করবে কারণ তিনি ২০১৩ সালে একটি সম্প্রসারিত প্রটোকলের মাধ্যমে একেডিএনকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আগা খান একাডেমি তার দূরদর্শিতা ও দৃঢ়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি এবং বাংলাদেশের জনগণ প্রটোকলের বিধানগুলো কার্যকরভাবে অনুবাদ করে মহামান্যের মূল্যবান উত্তরাধিকার গড়ে তুলতে প্রস্তুত থাকব।

এই অপরিসীম দুঃখের সময়ে, আমরা আপনার, আপনার পরিবার এবং বিশ্বজুড়ে পুরো ইসমাইলি সম্প্রদায়ের সাথে সংহতি প্রকাশ করছি। আপনারা মহামহিমের স্থায়ী উত্তরাধিকারের প্রতি আকৃষ্ট হোন, যার সেবা ও মানবতার মানসিকতা আগামী প্রজন্মগুলিকে মহাদেশ জুড়ে অনুপ্রাণিত করে যাবে।

আমাদের স্মরণে এবং প্রার্থনায় আপনার ও আপনার শোকসন্তপ্ত পরিবারের সাথে রয়েছে। সর্বশক্তিমান আল্লাহ এই কঠিন সময়ে মহামান্যকে চিরশান্তি এবং আপনার পরিবারকে সান্ত্বনা দিন।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী